মুখ্যমন্ত্রীর বাসভবনে ত্রিপুরার কৃতি চিত্রশিল্পীদের সম্মান জ্ঞাপন

অনলাইন ডেস্ক, ০৫ নভেম্বর, ২০২৫: মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ত্রিপুরার কৃতি চিত্রশিল্পীদের সম্মান জ্ঞাপন করেন। উল্লেখ্য, ‘বিকশিত ভারত কে রঙ, কলা কে সঙ’-এর অঙ্গ হিসেবে ললিত কলা একাডেমি আগরতলা, এনইআরসি, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং NEZCC-এর সহযোগিতায় গত ২৫ এবং ২৭ সেপ্টেম্বর, ২০২৫ নজরুল কলাক্ষেত্রে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সম্বর্ধনা জানানো হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বিজয়ীদের হাতে অর্থরাশি সম্বলিত চেক এবং শংসাপত্র তুলে দেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা চিত্র শিল্পীদের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে শিল্পীগণ ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত সচিব অপূর্ব রায় এবং অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য।