ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে স্ক্রিন অ্যাক্টিং এবং ফিল্ম ও ভিডিও এডিটিং-এর উপর পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স চালু

অনলাইন ডেস্ক, ১৮ নভেম্বর, ২০২৫: ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (টিএফ টিআই) এবছর প্রথমবারের মতো স্ক্রিন অ্যাক্টিং এবং ফিল্ম ও ভিডিও এডিটিং-এর উপর এক বছর মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স চালু করেছে। উল্লেখ্য, ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ২০২২-২৩ সাল থেকে বিভিন্ন পর্যায়ে উৎসাহী ছাত্রছাত্রীদের উৎকর্ষ সাধনে নিউজ অ্যাঙ্করিং, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, স্ক্রিন অ্যাক্টিং, প্রোডাকশন ম্যানেজমেন্ট, স্ক্রিপ্ট রাইটিং, ডিজিটাল এডিটিং এবং সাউন্ড রেকর্ডিং ও ডিজাইন-এর মতো বিভিন্ন স্বল্প-মেয়াদী কোর্স পরিচালনা করেছে।

ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ২০২২ সালের ২৮শে নভেম্বর চালু হয়। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তত্ত্বাবধানে এবং কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগিতায় এই প্রতিষ্ঠান বর্তমানে নজরুল কলাক্ষেত্রে নিজস্ব ক্যাম্পাসে কাজ করছে এবং ফিল্ম ও টেলিভিশনে উচ্চ মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান করছে।

Recent Posts

শারদ সম্মান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড্রাগ মুক্ত ত্রিপুরা, সবুজ ত্রিপুরা গড়তে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে, স্বেচ্ছা রক্তদানে, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ক্লাবগুলিকে আরও এগিয়ে আসতে হবে

গোমতী জেলা হাসপাতাল, ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের সম্প্রসারণ ও পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বর্তমান রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ