অনলাইন ডেস্ক, ২৪ ডিসেম্বর, ২০২৫: আজ উদয়পুরের রাজর্ষি হলে ১৫ দিনব্যপী রাজ্যভিত্তিক নাট্য উৎসবের সমাপনি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন সংস্কৃতি, কৃষ্টি ও পরম্পরা একটি জাতির শক্তির প্রতীক। এই গুলিকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি আরো বলেন, এই উৎসব রাজ্যের প্রতিটি এলাকায় নাট্যচর্চার পরিবেশকে আরও প্রসারিত করবে। তিনি উৎসবের সঙ্গে যুক্ত সকল কর্মী, সংগঠন ও নাট্যদলকে ধন্যবাদ জানান।
এছাড়া তিনি নাট্যশিল্পে বিশেষ অবদানের জন্য হারাধন দত্তকে এবছর ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার হিসাবে ২১ হাজার টাকার চেক, মানপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদিপ সরকার, সমাজসেবী সবিতা নাগ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা অজয় দে। সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। উল্লেখ্য সারা রাজ্যের ৩২টি দল এই নাট্য উৎসবে অংশগ্রহণ করে।









