অনলাইন ডেস্ক, ০৭ মার্চ, ২০২৬: উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণানের সম্মানে আজ সন্ধ্যায় লোক ভবনের দরবার হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্যসচিব জে কে সিনহা, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এম এস রামচন্দ্র রাও, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়, এস ডি পুরকায়স্থ, এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী সহ রাজ্য প্রশাসনের এবং সেনাবাহিনীর পদস্থ আধিকারিকগণ।
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান আজ বিকালে লোক ভবনে এসে পৌছালে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। লোক ভবনে ত্রিপুরা স্টেট রাইফেলস-এর জওয়ানগণ উপ রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেন। এই সময়ে মুখ্যসচিব জে কে সিনহা, ডিজিপি অনুরাগ এবং রাজ্যপালের সচিব ইউ কে চাকমাও উপস্থিত ছিলেন। সন্ধ্যায় উপরাষ্ট্রপতি লোক ভবন চত্বরে রুদ্রাক্ষ গাছের চারা রোপন করেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।









