নির্বাচন কমিশনের উদ্যোগে আগরতলায় আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন, ১৯ মে, ২০২৬: রাজ্যের মুখ্যনির্বাচনী আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে আজ আগরতলার পোলো টাওয়ার্সে ‘নির্বাচন পরিচালনায় সমন্বিত প্রযুক্তি প্ল্যাটফর্ম’ শীর্ষক বিষয়ে একদিনের আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন জর্জিয়া, ঘানা প্রভৃতি দেশের নির্বাচন পরিচালনাকারী সংস্থার প্রতিনিধিগণ। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বৃজেশ পান্ডে, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ইউ জে মগ, নিলিট-এর অধিকর্তা নিলাদ্রী দাস, ত্রিপুরা বশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক বিপ্লব দেবনাথ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, পালাক্কাদ এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. ভি রাঘব, মুথারাজু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক দপ্তরের প্রতিনিধিগণ।

কর্মশালায় নির্বাচনী ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক যেমন ভোটার তালিকা প্রস্তুতি, ভোটার পরিষেবা, ভোট কর্মীদের ব্যবস্থাপনা, অভিযোগ নিষ্পত্তি, ভোট গ্রহণ পর্যবেক্ষণ, ভোট গণণা এবং ডাটা অ্যানালিটিক্সকে একটি একক ও সুরক্ষিত ডিজিট্যাল ইকোসিস্টেমে আওতায় আনা প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। আলোচনায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞগণ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে আরও দক্ষ, স্বচ্ছ, সুরক্ষিত ও নাগরিকবান্ধব করে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে মুখ্যনির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে প্রযুক্তি নির্ভর নির্বাচনী ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি বলেন, এবছর জানুয়ারি মাসে দিল্লিতে ভারত মন্ডপম-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক নির্বাচন পরিচালনা সম্মেলনে গৃহীত দিল্লি ঘোষণায় ২০২৬ এ ভোটার তালিকা শুদ্ধিকরণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণ এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন নিলিট আগরতলা-র অধ্যাপক ড. মৃণাল কান্তি দেববর্মা।

Recent Posts