সংগঠিত ডোপিং কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করার লক্ষ্যে প্রস্তাবিত ডোপিং-বিরোধী আইনের সংশোধনীগুলো জনমত গ্রহণের জন্য পেশ করা হয়েছে

অনলাইন ডেস্ক, ২১ মে, ২০২৬:ডোপিং কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করা সংক্রান্ত প্রস্তাবিত সংশোধনীগুলো সংশ্লিষ্ট সব পক্ষের পরামর্শ ও মতামতের জন্য যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জনসমক্ষে প্রকাশ করেছে।

ফলাফল ভালো করার জন্য নিষিদ্ধ ওষুধের পাচার, বেআইনী সরবরাহ, প্রয়োগ ও বাণিজ্যিক বিতরণে জড়িত সংগঠিত চক্রের মোকাবিলা করা এই প্রস্তাবিত কাঠামোর লক্ষ্য।

প্রস্তাবিত সংশোধনীগুলোর লক্ষ্য হলো নিষিদ্ধ পদার্থ ও পদ্ধতির পাচার, অননুমোদিত বিক্রয় ও বিতরণ; ডোপিংয়ের উদ্দেশ্যে ক্রীড়াবিদদের নিষিদ্ধ পদার্থ প্রয়োগ; অপ্রাপ্তবয়স্কদের কাছে নিষিদ্ধ পদার্থ সরবরাহ; ডোপিংয়ের সঙ্গে যুক্ত সংগঠিত অপরাধ ও বাণিজ্যিক কার্যকলাপ; নির্ধারিত লেবেলিং ছাড়া নিষিদ্ধ পদার্থ বিক্রয়; এবং ডোপিংকে উৎসাহিত করে এমন বিজ্ঞাপন ও অর্থের বিনিময়ে প্রচারকে অপরাধ হিসেবে গণ্য করা।

তবে, গুরুত্বপূর্ণ বিষয় হলো, পাচার, সংগঠিত চক্র ইত্যাদির মতো প্রস্তাবিত ফৌজদারি অপরাধে জড়িত নন এমন ক্রীড়াবিদদের শুধুমাত্র ডোপিং-বিরোধী নিয়ম লঙ্ঘন বা ডোপিং পরীক্ষায় পজিটিভ হওয়ার কারণে অপরাধী হিসেবে গণ্য করা হবে না। তাদের ক্ষেত্রে বর্তমান ডোপিং-বিরোধী বিধিনিয়মই প্রযুক্ত হবে।

এই কাঠামোর আওতায় বৈধ থেরাপিউটিক ইউজ এক্সাম্পশন প্রাপ্ত ক্রীড়াবিদদের এবং জরুরি চিকিৎসা পরিস্থিতিতে ক্রীড়াবিদের জন্য নিষিদ্ধ পদার্থ/পদ্ধতির বৈধ ব্যবহার করা সৎ চিকিৎসকদের জন্যও সুরক্ষার ব্যবস্থা করা হয়।

প্রস্তাবিত পদক্ষেপগুলি খেলাধুলায় ডোপিং আটকাতে রাষ্ট্রসঙ্ঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNECITO) কনভেনশনের অধীনে ভারতের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বিশ্ব ডোপিং-বিরোধী সংস্থা (WADA)-র সমর্থিত পদ্ধতির সঙ্গেও সঙ্গতিপূর্ণ।

সংশ্লিষ্ট পক্ষসমূহকে ১৮.০৬.২০২৬ তারিখের মধ্যে গণপরামর্শ প্রক্রিয়ার সময় প্রস্তাবিত সংশোধনীগুলোর উপর তাদের মন্তব্য ও পরামর্শ জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Recent Posts

শারদ সম্মান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড্রাগ মুক্ত ত্রিপুরা, সবুজ ত্রিপুরা গড়তে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে, স্বেচ্ছা রক্তদানে, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ক্লাবগুলিকে আরও এগিয়ে আসতে হবে

গোমতী জেলা হাসপাতাল, ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের সম্প্রসারণ ও পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বর্তমান রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ