মুখ্যমন্ত্রীর নিকট ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন পেশ

অনলাইন ডেস্ক, ৩১ জুলাই, ২০২৬: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নিকট আজ ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে পেশ করেন ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং। সে সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উক্ত কমিশনের সদস্য-সচিব ড. আকিঞ্চন সরকার।
উল্লেখ্য, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ২৪৩ (১) এবং অনুচ্ছেদ ২৪৩ (Y)-এর বিধান অনুযায়ী ত্রিপুরা সরকার ২০২৫ সালের ৭ জানুয়ারি ষষ্ঠ রাজ্য অর্থ কমিশন গঠন করে। দুই সদস্যবিশিষ্ট এই কমিশনের চেয়ারম্যান ছিলেন অভিষেক সিং। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. পল্লব কান্তি ঘোষাল এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব ড. আকিঞ্চন সরকার।

রাজ্য ষষ্ঠ অর্থ কমিশনের প্রধান দায়িত্ব ছিল রাজ্যের পঞ্চায়েতীরাজ প্রতিষ্ঠান এবং নগর স্থানীয় সংস্থাগুলির আর্থিক অবস্থা পর্যালোচনা করা। পাশাপাশি, রাজ্য সরকারের আর্থিক সম্পদ গ্রামীণ স্থানীয় স্বায়ত্ত শাসিত সংস্থা, নগর স্থানীয় স্বায়ত্ত সংস্থা এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর মধ্যে বণ্টনের নীতিমালা সম্পর্কে সুপারিশ প্রদান করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও রাজ্য অর্থ কমিশনের হাতে ন্যস্ত ছিল। তাছাড়া স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ চিহ্নিত করা এবং এসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও কার্যকরী দক্ষতা বৃদ্ধির উপযুক্ত উপায়সমূহ সুপারিশ করার দায়িত্বও কমিশনের হাতে অর্পণ করা হয়েছিল।

 

Recent Posts

পঞ্চম রাজ্যভিত্তিক কুরাস (কুস্তি) ও দক্ষিণ জেলাভিত্তিক নেশামুক্ত ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী, নেশার বিরুদ্ধে রাজ্যে সামাজিক গণআন্দোলন গড়ে তুলতে হবে