টালা জলাধারের সরবরাহ পাইপলাইনে ত্রুটি ধরা পড়েছে, কলকাতা পুরসভার তরফেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে

কলকাতা, ১০ নভেম্বর : উত্তর কলকাতার টালা অঞ্চলের মধ্যেই রয়েছে শহরের অন্যতম ও সুবৃহৎ জলাধার। সোমবার কলকাতা চক্ররেলের লাইন লাগোয়া এলাকায় রেলসেতুর নীচে পানীয় জলের পাইপলাইনে বড়সড় ফুটো ধরা পড়েছে। এর ফলে নগর কলকাতার এক বিস্তীর্ণ অঞ্চলে স্বাভাবিক জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একাধিক এলাকায় তা বিঘ্নিত হতে পারে। কলকাতা পুরসভার তরফেও জল সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে যে, পানীয় জল সরবরাহের একটি বড় ব্যাসার্ধের পাইপলাইনে আজ, তালা রেল সেতুর ঠিক নীচে রেললাইনের তলায় বড়সড় ফুটো ধরা পড়েছে। এর জেরে শহরের বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পুরসভা সূত্রে জানানো হয়েছে, চিৎপুর রোড (সি আর অ্যাভিনিউ), রাজাবাজার, পার্ক সার্কাস, এ জে সি বোস রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, বালিগঞ্জ এবং কসবা এলাকায় পানীয় জল সরবরাহে প্রভাব পড়তে পারে।

সুতরাং জল সরবরাহের পাইপ লাইনের মেরামতি ও দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বর্তমান ওই পরিস্থিতির মোকাবিলায় সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছে সহযোগিতা ও ধৈর্য বজায় রাখার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।

Recent Posts