যাত্রীদের সুবিধার্থে সহরসা ও অমৃতসরের মধ্যে চলবে অসংরক্ষিত বিশেষ ট্রেন

নয়াদিল্লি, ১৭ নভেম্বর : উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে  সহরসা ও অমৃতসরের মধ্যে একটি অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর রেলওয়ে।

উত্তর রেলওয়ে সূত্রে জানা গেছে, ০৫৫১৭/০৫৫১৮ সহরসা-অমৃতসর-সহরসা অসংরক্ষিত বিশেষ ট্রেনটি একমুখী বা একটি করে ট্রিপের জন্য পরিচালিত হবে।

০৫৫১৭ নম্বর সহরসা-অমৃতসর অসংরক্ষিত বিশেষ ট্রেনটি বুধবার সহরসা থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ছেড়ে বৃহস্পতিবার  রাত ১০টা ৫ মিনিটে অমৃতসর পৌঁছবে। অন্যদিকে, ফিরতি পথে ০৫৫১৮ নম্বর অমৃতসর-সহরসা অসংরক্ষিত বিশেষ ট্রেনটি শুক্রবার অমৃতসর থেকে ভোর ৪টায় রওনা দিয়ে শনিবার সকাল ১১টা ২০ মিনিটে সহরসায় পৌঁছবে।

এই বিশেষ ট্রেনটি উভয় দিক থেকেই সিমরি , মানসি, খাগরিয়া, বেগুসরাই, বারাউনি, দলসিংসরাই, সমস্তিপুর, মুজফ্ফরপুর, হাজিপুর, সোনপুর, ছাপরা, সিওয়ান, দেওরিয়া সদর, গোরক্ষপুর, লখনউ, হরদই, বরেলি, মোরাদাবাদ, হাপুর, দিল্লি জংশন, আম্বালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা, ফাগওয়ারা, জলন্ধর সিটি এবং বিয়াস স্টেশনে থামবে।

যাত্রীদের ট্রেনের সঠিক সময় এবং অন্যান্য তথ্যের জন্য ন্যাশনাল ট্রেন এনকোয়ারি সিস্টেম (এনটিইএস)-এর ওয়েবসাইট দেখার অথবা রেলওয়ে হেল্পলাইন নম্বর ১৩৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Recent Posts