জম্মু, ১৭ নভেম্বর : জম্মু ও কাশ্মীরে ফাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষায় জালিয়াতির পরিকল্পনা করার অভিযোগে ১৪ জনকে আটক করেছে জম্মু পুলিশ।
এই বিষয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুরো অভিযান সম্পর্কে যাবতীয় তথ্য সামনে আনেন জম্মুর এসএসপি। এদিন ওই পুলিশ আধিকারিক জানান, এই সন্দেহভাজন ব্যক্তিরা পরীক্ষায় কারচুপি করার ছক কষছিল। পুলিশ সময়মতো পদক্ষেপ নিয়ে ওই ১৪ জনকেই আটক করেছে।
এই ঘটনায় সন্দেহভাজনদের ভূমিকা এবং জালিয়াতির ষড়যন্ত্র খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশের পূর্ণাঙ্গ তদন্তের পরেই স্পষ্ট হবে পরীক্ষায় কারচুপি করার এই পরিকল্পনা কীভাবে তৈরি করা হয়েছিল এবং এর পেছনে অন্য কারও কোনো ভূমিকা ছিল কি না।









