রক্ষণাবেক্ষণের কাজে আদ্রা ডিভিশনে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ, মেমুও বাতিল

কলকাতা, ১৭ নভেম্বর : রক্ষণা বেক্ষণের কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে সোমবার ১৬ থেকে ২২ নভেম্বর রবিবার পর্যন্ত ‘কম্বাইন্ড রোলিং ব্লক’ নেওয়া হয়েছে। এর জেরে একাধিক ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিন জানানো হয়েছে যে, – পূর্ব রেল সূত্রে খবর, ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু। অন্যদিকে, ১৭, ২০, ২১ ও ২২ নভেম্বর টাটানগর-আসানসোল-বারাভূম মেমু আদ্রায় যাত্রা শেষ করবে এবং সেখান থেকেই ফিরতি যাত্রা শুরু করবে। এর ফলে, আসানসোল-আদ্রার মধ্যে পরিষেবা বন্ধ থাকবে। ১৬ থেকে ২২ নভেম্বর (২০ নভেম্বর বাদে) আসানসোল-পুরুলিয়া মেমুও আদ্রা পর্যন্ত চলবে। আদ্রা-পুরুলিয়া অংশে পরিষেবা বাতিল থাকবে। এছাড়া ১৭, ২০ ও ২২ নভেম্বর বক্সার-টাটানগর এক্সপ্রেসের যাত্রাপথে প্রয়োজন অনুযায়ী ৪৫ থেকে ৬০ মিনিট নিয়ন্ত্রণ করা হতে পারে।

Recent Posts