কলকাতা, ১৭ নভেম্বর : সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই সোমবার থেকে ২০২৬-২৭ মরসুমের স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হল। ডুমুরজলা স্টেডিয়ামে প্রথম ডিভিশন একদিনের লিগ কাম নক আউটে এদিন প্রতিযোগিতার উদ্বোধনের মধ্যে দিয়েই শুরু হল ক্রিকেটের নতুন মরসুম।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি-র সহ-সভাপতি নীতীশরঞ্জন দত্ত, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, ক্রিকেট অধিকর্তা অরুণ লাল, প্রাক্তন যুগ্মসচিব মদনমোহন ঘোষ-সহ সংস্থার একাধিক কর্তা ও কমিটির সদস্যরা। এছাড়াও ছিলেন সিনিয়র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রদীপকুমার দে, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান অমিতাভ আড্ডি এবং মেডিক্যাল কমিটির চেয়ারম্যান সঞ্জয় দত্তও।
উল্লেখ্য, মরসুমের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্পোর্টিং ইউনিয়ন ও তপন মেমোরিয়াল ক্লাব। প্রথম ও দ্বিতীয় ডিভিশনের সমস্ত ক্লাবকে নতুন মরসুমের জন্য শুভেচ্ছা জানিয়েছে সিএবি।









