হুগলি, ১৭ নভেম্বর : হুগলি জেলার জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত জগমোহনপুর হরিহর এলাকায় সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল মঙ্গলবার। পুজোর শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাগ-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পুজো উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী দিলীপ ঘোষকে ঘিরে পুজো প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানানো হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবের আবহে সম্পন্ন হয় পুজোর উদ্বোধন।
জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে জগমোহনপুর হরিহর এলাকায় ইতিমধ্যেই উৎসবের আমেজ তৈরি হয়েছে। স্থানীয় মানুষের অংশগ্রহণে এই পুজোকে ঘিরে এলাকায় আনন্দ ও উৎসাহের পরিবেশ দেখা যায়।









