শুক্রবার হিমাচল প্রদেশে আন্দোলনে নামছে আম আদমি পার্টি, উপস্থিত থাকবেন মণীশ সিসোদিয়া

ধর্মশালা, ১৯ নভেম্বর : হিমাচল প্রদেশে কংগ্রেস সরকারের বিরুদ্ধে এবার সরাসরি আন্দোলনে নামছে আম আদমি পার্টি (এএপি)। শুক্রবার বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন তপোবন বিধানসভা চত্বর ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছে আম আদমি পার্টি (এএপি)। এই বিক্ষোভে অংশ নিতে দিল্লি ও অন্য রাজ্যের বিশিষ্ট নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত থাকবেন এএপি–র সিনিয়র নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
আম আদমি পার্টির হিমাচল প্রদেশ ইনচার্জ ঋতুরাজ গোবিন্দ ঝা এই বিক্ষোভ কর্মসূচির প্রকাশ করেছেন । তিনি বুধবার জানান, শুক্রবার দুপুর ১টায় ধর্মশালায় একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করবেন মণীশ সিসোদিয়া। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে ফতেহপুর ট্রাক ইউনিয়নের কাছে দলীয় কর্মী ও সমর্থকরা একত্রিত হবেন। সেখান থেকে একটি বিশাল মিছিল সহকারে বিধানসভার দিকে এগিয়ে যাবে এএপি–র প্রতিনিধি দল ও কর্মীরা। ইতিমধ্যেই এই বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচির বিষয়ে স্থানীয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
Recent Posts