জগদলপুর,১৯ নভেম্বর : ছত্তিশগড় পুলিশের বিশেষ বাহিনী বস্তার ফাইটার্স-এ কনস্টেবল পদে যোগ দেওয়ার জন্য ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে যুবকদের মধ্যে। কনস্টেবল পরিষেবা নিয়োগ (নিয়োগ ও চাকরির শর্তাবলী) বিধি ২০২৬-এর অধীনে মোট ৭৯টি পদের জন্য এখনও পর্যন্ত ১,১০০-র বেশি যুবক আবেদন জমা দিয়েছে।
প্রশাসনিক সূত্রে বুধবার জানা গেছে , ২০২৬ সালের ২ নভেম্বর থেকে শুরু হয়েছিল এই নিয়োগ প্রক্রিয়া। বস্তার জেলার স্থানীয় বাসিন্দা ও যোগ্য প্রার্থীরা ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবে। বিপুল সংখ্যায় স্থানীয় যুবকদের এই বাহিনীতে যোগদানের ফলে যেমন তাদের সম্মানজনক কর্মসংস্থান হচ্ছে, তেমনই এলাকায় শান্তি ও উন্নয়নমূলক কাজের নিরাপত্তাও আরও সুদৃঢ় হবে।









