নয়াদিল্লি, ২০ নভেম্বর : বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে নিজেদের পরিচয়পত্র জমা দিলেন গ্রিস, স্পেন ও নেপালের রাষ্ট্রদূতরা। রাষ্ট্রপতি সচিবালয় সূত্রে এই খবর জানানো হয়েছে। পরিচয়পত্র জমা দেন ভারতে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূত জর্জিওস পেটমেজাকিস, স্পেনের রাষ্ট্রদূত আলফ্রেডো মার্তিনেস সেরানো এবং নেপালের রাষ্ট্রদূত ড. নিশ্চল নাথ পাণ্ডে।









