পুরনিগম, পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনের কাজে যুক্ত কর্মীদের ইলেকশন ডিউটি ভোট ২১ এবং ২২ নভেম্বর

আগরতলা, ২০ নভেম্বর, ২০২৬: আসন্ন পুরসভা, নগর পঞ্চায়েত ও আগরতলা পুরনিগম নির্বাচনের কাজে যুক্ত সকল কর্মীদের ইলেকশন ডিউটি ভোট ২১ এবং ২২ নভেম্বর গ্রহণ করা হবে। এ উপলক্ষ্যে যারা ফর্ম-১৪-এ ইলেকশন ডিউটি ভোট দেওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন তারা ঐদিন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কর্তৃক নির্ধারিত ভোটদান সহায়তা কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন।

আমবাসা পুরপরিষদের নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা কুলাই দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নতুন ভবনে ভোটদান করতে পারবেন, অমরপুর নগর পঞ্চায়েতের নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা অমরপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে, উদয়পুর পুরপরিষদ নির্বাচনের জন্য উদয়পুরের কিরীট বিক্রম ইনস্টিটিউশন, খোয়াই পুরপরিষদ নির্বাচনের জন্য খোয়াই মহকুমা শাসক কার্যালয়, তেলিয়ামুড়া পুরপরিষদ নির্বাচনের জন্য তেলিয়ামুড়াস্থিত নেতাজিনগর উচ্চবিদ্যালয়ে, ধর্মনগর পুরপরিষদ নির্বাচনের জন্য বীরবিক্রম ইনস্টিটিউশনে, পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য পানিসাগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনে,

বিশালগড় পুরপরিষদ নির্বাচনের জন্য বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে, মেলাঘর পুরপরিষদ নির্বাচনের জন্য সোনামুড়া বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে, সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য সোনামুড়া বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে, বিলোনীয়া পুরপরিষদ নির্বাচনের জন্য ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউটে (বিকেআই), সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য সাব্রুম ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে, কৈলাসহর পুরপরিষদ নির্বাচনের জন্য পিএম-শ্রী রাধাকিশোর ইনস্টিটিউশনে, কুমারঘাট পুরপরিষদ নির্বাচনের জন্য কুমারঘাট বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোটদান করতে পারবেন।

আগরতলা পুরনিগমের ১-১৭ নম্বর ওয়ার্ডের জন্য শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে, আগরতলা পুরনিগমের ১৮-২৪ নম্বর ওয়ার্ডের জন্য শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এবং আগরতলা পুরনিগমের ২৫-৫১ নম্বর ওয়ার্ডের জন্য শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোটদান করতে পারবেন। রাজ্য নির্বাচন কমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।