হাতের গুরুত্ব তুলে ধরে কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান

আগরতলা, ২০ নভেম্বর, ২০২৬: পদ্মফুল, কাস্তে-হাতুড়ি, আনারস কিংবা ঘাসফুল নয়, মানুষের জীবনে হাতের গুরুত্ব অপরিসীম। হাত ছাড়া কোনও কাজই সম্পন্ন করা সম্ভব নয়—এমন যুক্তি তুলে ধরে হাত চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানালেন কংগ্রেস নেতৃত্ব লিটন ঘোষ। শুক্রবার সকালে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে কংগ্রেস মনোনীত প্রার্থী সরস্বতী দাস পালের সমর্থনে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে গিয়ে তিনি এই আবেদন জানান।

প্রচারে গিয়ে ভোটারদের কাছে কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান লিটন ঘোষ। অন্যদিকে, প্রার্থী সরস্বতী দাস পালও প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার দাবি করেছেন। তাঁর মতে, এলাকার মানুষের উৎসাহ ও সমর্থন তাঁকে জয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে। উল্লেখ্য, এই ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৫১২ জন।