পদাতিক বাহিনী দিবস উপলক্ষে সমস্ত স্তরের কর্মী এবং প্রবীণদের অদম্য চেতনা ও সাহসকে কুর্নিশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পদাতিক বাহিনী দিবস উপলক্ষে পদাতিক বাহিনীর সমস্ত পদ মর্যাদার কর্মী এবং প্রবীণদের অদম্য চেতনা ও সাহসের প্রশংসা করেছেন।

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন: “পদাতিক বাহিনী দিবসে যাঁরা আমাদের নিরলসভাবে রক্ষা করে চলেছেন, পদাতিক বাহিনীর সেই সব সমস্ত স্তরের কর্মী ও প্রবীণদের অদম্য চেতনা ও সাহসকে আমরা সকলে কুর্নিশ জানাই।

যে কোনও প্রতিকূলতার মুখে তাঁরা সর্বদাই আমাদের পাশে দাঁড়ান এবং আমাদের দেশের সুরক্ষা ও নিরাপত্তাকে সুনিশ্চিত করেন। পদাতিক বাহিনীর শক্তি, শৌর্য এবং কর্তব্যপরায়ণতা প্রতিটি ভারতবাসীকে প্রেরণা জোগায়।”

 

PIB

Recent Posts

‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী, দেশজুড়ে এই কর্মসূচির মাধ্যমে জনসেবা, জাতীয় চেতনা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে