প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করলো অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেস

অনলাইন ডেস্ক, ১ জানুয়ারী , ২০২৫: প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করল অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেস। বুধবার রাজধানীর বটতলা এলাকায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ডঃ মনমোহন সিং-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপস্থিত ছিলেন অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল, সদর জেলা কংগ্রেসের সভাপতি তন্ময় রায় সহ অন্যান্যরা। উপস্থিত সকলে প্রয়াত ডঃ মনমোহন সিং-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল জানান ডঃ মনমোহন সিং-এর প্রয়াণে ওনারা একজন অভিভাবককে হারিয়েছেন। ডঃ মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকা কালিন সময় দেশের অনেক উন্নয়ন হয়েছে।

Recent Posts

‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী, দেশজুড়ে এই কর্মসূচির মাধ্যমে জনসেবা, জাতীয় চেতনা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে