সুলতান শাহ দরগা সংহতি মেলা শুরু

অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারী, ২০২৫: পাঁচদিন ব্যাপী সুলতান শাহ দরগা সংহতি মেলার আজ থেকে আনন্দনগরে শুরু হয়েছে। ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ বলেন, পীর বাবা সুলতান শাহ দরগা হিন্দু-মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষের মিলন ক্ষেত্র। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম পিপাসু মানুষ প্রতিবছর পুণ্যলাভের আশায় এই উৎসবে মিলিত হন৷ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক ও অভিন্ন।

এই বার্তা পৌঁছানোর উদ্দেশ্যেই এই সংহতি মেলা৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডুকলি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুশান্ত দত্ত৷ অনুষ্ঠানে ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা, প্রাক্তন চেয়ারম্যান অজয় কুমার দাস, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা ও পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য মলয় লোধ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ডুকলি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কিশোর ঘোষ, শ্রীনগর গ্রামপঞ্চায়েত প্রধান শচীন্দ্র নম:, আনন্দনগর গ্রামপঞ্চায়েত প্রধান সম্পা দাস বর্মণ, পশ্চিম আনন্দনগর গ্রামপঞ্চায়েত প্রধান সুমিত্রা রায় দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷ পাঁচদিন ব্যাপী এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে