অনলাইন ডেস্ক, ২৮ আগস্ট, ২০২৫: ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৫ বেলা ১১টায় নিউ ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত বিধানসভা ভবনে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশন আহ্বান করেছেন। ত্রিপুরা বিধানসভা সচিবালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে।









