অনলাইন ডেস্ক,০৪ সেপ্টেম্বর,২০২৫: শিক্ষা দপ্তরের উদ্যোগে আগামীকাল ৫ সেপ্টেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে ৬৪তম শিক্ষক দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজন উপস্থিত থাকবেন। রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবীদের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান, মহারাণী তুলসিবতী সম্মান এবং ড. শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মানে সম্মানিত করা হবে।
এছাড়াও অনুষ্ঠানে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের নির্বাচিত শিক্ষকদের শিক্ষক সম্মাননা-২০২৫ পুরস্কার প্রদান করা হবে।









