অনলাইন ডেস্ক, ২০ নভেম্বর : সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা হাসপাতালে গতকাল স্বাস্থ্য অধিকর্তা সহ এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পরিদর্শন করেন। প্রতিনিধি দলের সদস্যগণ প্রথমে সোনামুড়া মহকুমা হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যগণ সোনামুড়া মহকুমা হাসপাতালে ওষুধ সরবরাহের পরিস্থিতি, ওষুধের মজুত এবং হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন। এছাড়াও হাসপাতালে জরুরি পরিষেবা এবং অপারেশন থিয়েটার সহ বিভিন্ন শাখার কার্যক্রম পরিদর্শন করেন। এরপর প্রতিনিধি দলের সদস্যগণ। সোনামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের শারীরিক অবস্থা, চিকিৎসা ব্যবস্থা, পরিষেবা প্রদান ইত্যাদি বিষয়ে খোঁজ-খবর নেন এবং রোগী ও তাঁদের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন।
এছাড়াও এদিন পরিদর্শনকালে নতুন ওপিডি কমপ্লেক্স ভবনে ওপিডি পরিষেবা স্থানান্তর করার প্রক্রিয়ানিয়ে পর্যালোচনা করেন। এরপর পুরোনো আইপিডি ভবন, হাসপাতালের রান্নাঘর, মর্গ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ার্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন এবং সামগ্রিক পরিষেবা প্রদান ব্যবস্থার মান যাচাই করেন। পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিকর্তা সহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে সোনামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ রাজেশ দাস, পূর্ত দপ্তরের প্রতিনিধি, জাতীয় স্বাস্থ্য মিশনের প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটের সদস্যদের উপস্থিতিতে একগুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা, পরিকাঠামোগত উন্নয়ন, জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পরিদর্শনের সময় উঠে আসা গুরুত্বপূর্ণ বিষয় সমূহ নিয়ে বিস্তারিত মত বিনিময় করেন।
উক্ত সভায় স্বাস্থ্যকর্মীসহ ফিল্ড স্টাফদের পরিষেবা প্রদান বিষয়ে স্বাস্থ্য অধিকর্তার কাছে তুলে ধরা হয়। এই পরিদর্শনের বিষয় নিয়েস্বাস্থ্য অধিকর্তা জানান, জেলার প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে গুণমান সম্পন্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে এই ধরনের পরিদর্শন ও পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। সোনামুড়া মহকুমা হাসপাতালে রোগী পরিষেবা উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মা সহ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের যুগ্ম অধিকর্তা ডাঃ নির্মল সরকার, স্বাস্থ্য অধিকারের হেড অফ অফিস এবংউপ অধিকর্তা (ডেন্টাল) ডাঃ রাজেশ অনিল আচার্য, সিপাহীজলা জেলারমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিস দাস এবং সিপাহীজলা জেলার জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ আধিকারিক ডাঃ দীপ কুমার দেববর্মা সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।









