রাজ্যপালের সঙ্গে উপকূল রক্ষী বাহিনীর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাত

অনলাইন ডেস্ক, ২৪ ডিসেম্বর, ২০২৫: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নুর সঙ্গে আজ সন্ধ্যায় লোক ভবনে সৌজন্য সাক্ষাত করেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর এক প্রতিনিধিদল।

এই দলের নেতৃত্বে রয়েছেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর কমান্ডেন্ট অভিষেক ত্রিপাঠী। আসাম রাইফেলস এবং উপকূল রক্ষী বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সমন্বয় গড়ে তুলতে এই প্রতিনিধি দলটি বর্তমানে ত্রিপুরা সফরে রয়েছে।

আসাম রাইফেলস এর ২১ সেক্টারের আধিকারিকগণও সৌজন্য সাক্ষাতকারের সময় উপস্থিত ছিলেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।