প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারী, ২০২৫: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সংবিধান আমাদের গর্ব। বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে আমরা আমাদের মহান সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল।

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর নেতৃত্বে আমাদের দেশ কৃষি, শিল্প, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা, অর্থনীতি সহ নানা ক্ষেত্রে এগিয়ে গেছে। গোটা বিশ্বে ভারত আজ এক অনন্য শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। সংবিধানের প্রতি দায়িত্ব নিষ্ঠ থেকে সকল নাগরিকদেরই উচিত উন্নত দেশ ও জাতি গঠনে নিজেদেরকে নিয়োজিত করা। এই ঐতিহাসিক দিনে দেশপ্রেমিক বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি রাজ্যবাসীর উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুখ-সমৃদ্ধি কামনা করছি।’

Recent Posts

খোয়াইয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে : মুখ্যমন্ত্রী