রাজ্যপালের এডিসি হিসেবে স্কোয়াড্রন লিডার প্রসাদ প্রকাশ পট্টবর্ধনের দায়িত্বভার গ্রহণ

অনলাইন ডেস্ক, ০৫ ফেব্রুয়ারী, ২০২৬: : ভারতীয় বিমান বাহিনীর ২০১৬ ব্যাচের স্কোয়াড্রন লিডার প্রসাদ প্রকাশ পট্টবর্ধন আজ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর এইড-ডি ক্যাম্প (এডিসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।  মহারাষ্ট্রের বাসিন্দা পট্টবর্ধন মেজর অর্জুন মালিকের স্থলাভিষিক্ত হয়েছেন। আজ লোক ভবনে স্কোয়াড্রন লিডার প্রসাদ প্রকাশ পট্টবর্ধনের দায়িত্বভার গ্রহণের আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমাও উপস্থিত ছিলেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।