বনাধিকার আইনে জমির পাট্টা প্রাপকদের নিয়ে পানিসাগরে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬: বনাধিকার আইনে জমির পাট্টা প্রাপকদের নিয়ে উত্তর ত্রিপুরা জেলায় গতকাল এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। বন দপ্তর এবং উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের যৌথ উদ্যোগে জেলার পানিসাগর টাউনহলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনাধিকার আইনে জমির পাট্টা প্রাপকগণ কিভাবে কৃষি বনায়নের মাধ্যমে স্বনির্ভর হতে পারে তাদের জমিতে কোন কোন ফসল কোন সময়ে কিভাবে রোপণ করলে অধিক ফলন পাওয়া যায় এই বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই মূলত এই সেমিনার আয়োজিত হয়।

উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি ভবতোষ দাস, লালজুরি বি.এ.সি. চেয়ারম্যান অজন্ত চৌধুরী, উত্তর ত্রিপুরা জেলা বন আধিকারিক সুমন মল্ল, পানিসাগর ব্লকের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির প্রেসিডেন্ট লক্ষ্মীকান্ত দাস, জিলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন প্রমুখ।