অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬: জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ধারা ২৪ অনুযায়ী আপিল: ইআরও (ERO) এর যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ধারা ২৪(ক) অনুযায়ী জেলা শাসকের (DM) নিকট আপিল করা যাবে এবং প্রথম আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে ধারা ২৪(খ) অনুযায়ী মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর নিকট দ্বিতীয় আপিল করা যাবে, যা নির্বাচক নিবন্ধন নিয়মাবলী ১৯৬০-এর বিধি ২৭ এ নির্ধারিত পদ্ধতি অনুসারে সম্পন্ন হবে। রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।









