অনলাইন ডেস্ক, ২ ফেব্রুয়ারী, ২০২৬: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার আজ ছিলো সংস্কৃত, স্ট্যাটিসটিক্স ও আরবিক এবং মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজির আরবিক বিষয়ের পরীক্ষা। রাজ্যের মোট ৬২টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের অন্তর্গত সবকয়টি পরীক্ষাস্থলের অবস্থা শান্তিপূর্ণ ছিলো। আজ উচ্চতর মাধ্যমিকের সংস্কৃত, স্ট্যাটিসটিক্স, আরবিক, মাদ্রাসা ফাজিল আর্টসের আরবিক ও মাদ্রাসা ফাজিল থিওলজির আরবিক পরীক্ষায় ৩,২৩৩ জন পরীক্ষার্থী নথিভুক্ত ছিলো।
সারা রাজ্যে পরীক্ষায় বসেছিলো ৩,২০৫ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির সংখ্যা মোট ২৮ জন। ছাত্রছাত্রীর উপস্থিতির শতকরা হার ৯৯.১৩।আগামী ৬ মার্চ মাধ্যমিকের সোশ্যাল সায়েন্স (হিস্ট্রি ও পলিটিক্যাল সায়েন্স) এবং সোশ্যাল সায়েন্স (ইকোনমিক্স ও জিওগ্রাফি) এবং মাদ্রাসা আলিমের সোশ্যাল সায়েন্স (হিস্ট্রি ও পলিটিক্যাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স (ইকোনমিক্স ও জিওগ্রাফি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে।









