৫৬- ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৩ মার্চ, ২০২৬: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচন উপলক্ষ্যে আজ ধর্মনগরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উত্তর ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক চাঁদনী চন্দ্রন এই সভায় সভাপতিত্ব করেন। উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই সভায় বিজেপি, সিপিআই (এম) এবং আইএনসি দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এদিনের সভায় এছারাও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা, ধর্মনগরের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কমল দেববর্মা প্রমুখ। জেলা নির্বাচন আধিকারিক সভায় মডেল কোড অব কন্ডাক্ট নিয়ে আলোচনা করেন।

Recent Posts