প্রগতি ত্রিপুরা, ১৮ মার্চ, ২০২৬: আজ ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ভোট প্রস্তুতি সংক্রান্ত একটি সভা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সি.ই.ও.), ব্রিজেশ পাণ্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উত্তর ত্রিপুরা জেলার জেলা ম্যাজিস্ট্রেটের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশ নোডাল অফিসার (এ.ডি.জি.), পুলিশ অবজারভার, অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক, উত্তর ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার, রিটার্নিং অফিসার-তথা-সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং ২০২৬ সালের ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট অন্যান্য আধিকারিকগণ। রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।









