উদয়পুরে বিশ্ব জল দিবস উদযাপন

অনলাইন ডেস্ক, ২৩ মার্চ, ২০২৬: জল বাঁচান, জীবন বাঁচান, প্রতিটি জলের ফোটা মূল্যবান। এই স্লোগানকে সামনে রেখে গতকাল উদয়পুর মহকুমার রাজষী প্রেক্ষা গৃহে বিশ্বজল দিবস উদযাপন করা হয়। পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদয়পুর ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়।

এছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী রানী দাস, কাঁকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা, তেপানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রানী দাস এবং অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্রা দাস প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন কুমার সেন।

অনুষ্ঠানের উদ্বোধন করে সভাধিপতি দেবল দেবরায় জল অপচয় রোধ করা, জল সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং বিশুদ্ধ ও পরিশ্রুত পানীয় জলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদয়পুর ডিভিশনের তত্ত্বাবধায়ক বাস্তুকার সুরঞ্জন দাস। এছাড়া অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।