অনলাইন ডেস্ক, ২৪ মার্চ, ২০২৬: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার আজ ছিলো ষষ্ঠ বিষয়ের ভোকেশনাল বিষয়ের ও মাদ্রাসা আলিমের থিওলজি (তফসির ও হাদিথ) বিষয়ের পরীক্ষা। রাজ্যের মোট ৬৯টি পরীক্ষাকেন্দ্রের অন্তর্গত সবকয়টি পরীক্ষাস্থলের অবস্থা শান্তিপূর্ণ ছিলো। আজ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে মাধ্যমিকের ষষ্ঠ সাবজেক্ট (ভোকেশনাল) ও মাদ্রাসা আলিমের থিওলজি (তফসির ও হাদিথ) পরীক্ষায় ১০,৩৭৪ জন পরীক্ষার্থী নথিভুক্ত ছিলো।
সারা রাজ্যে পরীক্ষায় বসেছিলো ১০,২২১ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির সংখ্যা মোট ১৫৩ জন। ছাত্রছাত্রীর উপস্থিতির শতকরা হার ৯৮.৫৩। আগামীকাল উচ্চতর মাধ্যমিকের সোসিওলজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে।









