লংতরাইভ্যালিতে এডিসি’র ৩টি আসনে ভোট গ্রহণ কর্মীদের মহড়া অনুষ্ঠিত

প্রগতি ত্রিপুরা, ২৭ মার্চ, ২০২৬: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ লংতরাইভ্যালি সরকারি ডিগ্রি কলেজে ভোট গ্রহণের কাজে নিযুক্ত ভোট গ্রহণ কর্মীদের প্রথম পর্যায়ের মহড়া সম্পন্ন হয়েছে। ৫-ছামনু (এসটি), ৬-মনু-ছৈলেংটা এবং ৭-ডেমছড়া-কচুছড়া (এসটি) আসনের ভোট গ্রহণের কাজে নিযুক্ত ভোট গ্রহণ কর্মীদের মহড়া আজ অনুষ্ঠিত হয়। মনু আরডি ব্লকের বিডিও বিজিত দেববর্মা, ডিসিএম দীপক চন্দ্র শর্মা, ডিসিএম অনিশ দেবনাথ, ডিসিএম রত্নামণি দেববর্মা প্রমুখ মহড়ায় উপস্থিত ছিলেন।