অনলাইন ডেস্ক, ০৪ এপ্রিল, ২০২৬: আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে লংতরাইভ্যালি মহকুমার অন্তর্গত ৫-ছামনু (এসটি), ৬-মনু-ছৈলেংটা এবং ৭-ডেমছড়া-কচুছড়া (এসটি) নির্বাচনী ক্ষেত্রে ভোট গ্রহণের কাজে নিযুক্ত ভোট কর্মীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে আগামী ৭ এবং ৮ এপ্রিল ভোট গ্রহণ করা হবে।
ছৈলেংটা গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। লংতরাইভ্যালি মহকুমার মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের অফিস থেকে যথা সময়ে ভোট দান করার জন্য ভোট কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।









