টি.টি.এ.এ.ডি.সি. নির্বাচন: ভোট গ্রহণের কাজে যুক্ত কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ করা হবে ৭ এবং ৮ এপ্রিল

অনলাইন ডেস্ক, ০৬ এপ্রিল, ২০২৬: আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচনের কাজে নিযুক্ত যেসকল কর্মী পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য আবেদন করেছেন তাদের জন্য আগামী ৭ এবং ৮ এপ্রিল, ২০২৬ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কর্তৃক নির্ধারিত ভোটদান সহায়তা কেন্দ্রে (ফ্যাসিলিটেশন সেন্টারে) ভোট গ্রহণ করা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। সংশ্লিষ্ট ভোটারদের নির্দিষ্ট তারিখ এবং সময়ে ভোটদান সহায়তা কেন্দ্রে (ফ্যাসিলিটেশন সেন্টারে) উপস্থিত থেকে ভোট প্রদান করার জন্য রাজ্য নির্বাচন কমিশন থেকে আহ্বান জানানো হয়েছে।

Recent Posts