অনলাইন ডেস্ক, ০৭ এপ্রিল, ২০২৬: বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আজ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে এমবিবিএস ছাত্রছাত্রীদের নিয়ে এক ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অব কমিউনিটি মেডিসিন। এই ক্যুইজ প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে মোট ১৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পাঁচটি গ্রুপের মধ্যে বি গ্রুপ জয়লাভ করে।
উক্ত ক্যুইজ প্রতিযোগিতায় বক্তব্য রাখেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ইনচার্জ প্রিন্সিপাল ও হেড অব দ্য ডিপার্টমেন্ট ই.এন.টি প্রফেসর (ডা.) বিপ্লব নাথ, কমিউনিটি মেডিসিনের হেড অব অব দ্য ডিপার্টমেন্ট প্রফেসর (ডা.) সুব্রত বৈদ্য, ফিজিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর (ডা.) দেবাশিস চক্রবর্তী এবং অ্যাসোসিয়েট প্রফেসর (ডা.) হিমাদ্রি ভট্টাচার্য ও ডা. অমর ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত ক্যুইজ প্রতিযোগিতায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন করা হয়। স্বাস্থ্য দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।









