এডিসি নির্বাচন: পশ্চিম ত্রিপুরা জেলায় বিধিনিষেধ জারি

অনলাইন ডেস্ক, ৯ এপ্রিল, ২০২৬:  আগামী ১২ এপ্রিল, ২০২৬ তারিখ টি.টি.এ.এ.ডি.সি.’-র সাধারণ নির্বাচন পশ্চিম ত্রিপুরা জেলায় অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশে বি.এন.এস.এস., ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ ১০ এপ্রিল, ২০২৬ তারিখ বিকাল ৪টা থেকে আগামী ১৩ এপ্রিল, ২০২৬ তারিখ সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

এই আদেশ অনুসারে ভোট গ্রহণ কেন্দ্রের ২০০ মিটার এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া নিষিদ্ধ, তিনের অধিক চার চাকার যানবাহন একসঙ্গে চলাচল করা যাবে না, দুই চাকার যানে সহযাত্রী বহন করা যাবে না, বিভিন্ন আগ্নেয়াস্ত্র, লাঠি, সূক্ষ্ম বাঁশের টুকরো, রড ইত্যাদি বহন করা যাবে না। তবে এই আদেশ সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, রাজ্য পুলিশ কর্মী, আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মী, নির্বাচনের কাজে যুক্ত সরকারি কর্মচারি বা সাধারণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে বি.এন.এস., ২০২৩-এর ১৮৯ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent Posts