বিজু উৎসব, গড়িয়া উৎসব, বৈসু উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

অনলাইন ডেস্ক, ১৩ই এপ্রিল, ২০২৬: বিজু উৎসব, গড়িয়া উৎসব, বৈসু উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “ঐতিহ্যবাহী এই উৎসবগুলি আমাদের সমৃদ্ধ সংস্কৃতি, গৌরবময় ঐতিহ্য এবং ভ্রাতৃত্ববোধের প্রতীক।

এসব উৎসব উদযাপনের মধ্য দিয়ে আমাদের নিজস্ব রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস ও বৈচিত্র্যময় কৃষ্টির প্রাণবন্ত প্রকাশ ঘটে। পুরাতনকে পাথেয় করে নতুনকে বরণ করার এই চিরন্তন প্রথাই আমাদের সমাজের শক্তি ও এগিয়ে চলার অনুপ্রেরণা। সকল অংশের জনগণকে সাথে নিয়ে এক সুন্দর রাজ্য গঠনের লক্ষ্যে নতুন বছর সকলের জন্য সুস্থতা ও আনন্দের বার্তা নিয়ে আসুক।”
মুখ্যমন্ত্রী রাজ্যের সকল অংশের জনগণের সুখ, সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করেন।

Recent Posts

শারদ সম্মান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড্রাগ মুক্ত ত্রিপুরা, সবুজ ত্রিপুরা গড়তে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে, স্বেচ্ছা রক্তদানে, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ক্লাবগুলিকে আরও এগিয়ে আসতে হবে

গোমতী জেলা হাসপাতাল, ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের সম্প্রসারণ ও পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বর্তমান রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ