৩০ এপ্রিল ত্রিপুরা বিধানসভার অধিবেশন

অনলাইন ডেস্ক, ২২ এপ্রিল, ২০২৬: অনির্দিষ্টকালের জন্য মুলতবি থাকা ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আগামী ৩০ এপ্রিল, ২০২৬ সকাল ১১ টায় পুনরায় বসছে।

ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী এবং নিয়মাবলী বিধির ১৯ নং অনুচ্ছেদ Hogy অনুযায়ী রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া দ্বিতীয় পর্যায়ে বিধানসভার এই অধিবেশন পুনরায় আহবান করেছেন। রাজ্য বিধানসভার সচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।