ডুকলি ব্লকের ৫টি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করেন রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ২২ এপ্রিল, ২০২৬: লোক ভবনে আজ সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু ডুকলি ব্লকের ৫টি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, হাঁসপালন শুধু একটি ঐতিহ্যবাহী জীবিকাই, দারিদ্র দূরীকরণে একটি অন্যতম মাধ্যম। হাঁস পালনে কৃষি কাজের তুলনায় কম জমি প্রয়োজন।

বেশি বিনিয়োগও করতে হয়না। তাই গ্রামীণ এলাকার মহিলাদের জন্য এটি সময়োপযোগী একটি পেশা হয়ে উঠতে পারে। স্বসহায়ক দলের সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে হাঁস পালনে উদ্যোগী হতে এবং এর মাধ্যমে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হতে রাজ্যপাল আহ্বান জানান।

পাঁচটি স্বসহায়ক দলকে ১০৭টি হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে টিআরএলএম-র সিইও তড়িৎ কান্তি চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার বক্তব্য রাখেন। রাজ্যপালের সচিব ইউ কে চাকমা এবং লোক ভবনের আধিকারিক ও কর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts

শারদ সম্মান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড্রাগ মুক্ত ত্রিপুরা, সবুজ ত্রিপুরা গড়তে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে, স্বেচ্ছা রক্তদানে, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ক্লাবগুলিকে আরও এগিয়ে আসতে হবে

গোমতী জেলা হাসপাতাল, ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের সম্প্রসারণ ও পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বর্তমান রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ