অনলাইন ডেস্ক, ৬ মে, ২০২৬: খুমুলুৎস্থিত নুয়াই অডিটোরিয়ামে আজ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য ও নির্বাহী সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন রুনেইল দেববর্মা এবং একমাত্র নির্বাহী সদস্য হিসেবে শপথ নেন চন্দ্রকুমার জমাতিয়া।
উপস্থিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাজ্যের আইন সচিব শংকরী দাস। সমগ্র শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন এডিসির মুখ্য নির্বাহী আধিকারিক রাভেল হেমেন্দ্র কুমার। উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এডিসি’র চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং, বিধায়ক বিশ্বজিৎ কলই, বিধায়ক রণজিৎ দেববর্মা, প্রাক্তন বিধায়ক বিজয় কুমার রাঙ্খল, এমডিসি পূর্ণ চন্দ্র জমাতিয়া, কমল কলই, জগদীশ দেববর্মা ও রবীন্দ্র দেববর্মা।









