অনলাইন ডেস্ক, ০৮ মে, ২০২৬: ভারতের ঐতিহ্য ও গৌরবের প্রতীক গুজরাটের সোমনাথ মন্দির পুনর্নির্মাণের ৭৫ বছর পূতি উপলক্ষে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আগামী ১১ মে সকাল ১০০ টায়, খোয়াইর সুভাষ পার্কস্থিত কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের আয়োজক খোয়াই জেলা প্রশাসন। অনুষ্ঠানে খোয়াই জেলার সর্বস্তরের সাধারণ মানুষকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষঠানে গুজরাটের সোমনাথ মন্দিরে অনুষ্ঠিত পূজা ও প্রধানমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচার করা হবে।
পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভজন, শিব তাণ্ডব এবং শিব স্তোত্র পাঠা অনুষ্ঠিত হবে। খোয়াই জেলার সকল ধর্মপ্রাণ মানুষ ও নাগরিকদের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গুজরাটের সোমনাথ মন্দিরে অনুষ্ঠিত পূজা ও প্রধানমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচার অনুষ্ঠানস্থলে প্রদর্শিত হবে। আজ খোয়াই জেলা প্রশাসন এর উদ্যোগে খোয়াই জেলার জেলা শাসক ও সমাহর্তা কার্যালয় এর কনফারেন্স হলে এই সংক্রান্ত একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলার জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী, খোয়াই ব্লকের বি ডি ও অনিরুদ্ধ দাস ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের জেলা স্তরের ও মহকুমা স্তরের আধিকারিকবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছা সেবী সংগঠন, ক্লাব, মন্দির কমিটির প্রতিনিধিরা এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী গন।








