কলকাতা, ৯ নভেম্বর : এই রাজ্যের সফর সেরে গন্তব্যের পথেই উড়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।উল্লেখ্য, গতকাল উত্তরবঙ্গ সফরে আসেন তিনি এবং রবিবার বাগডোগরা বিমানবন্দর ছুঁয়ে তিনি সেখান থেকেই পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা হয়ে গেছেন। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর এই পর্বের উত্তরবঙ্গ সফরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় হয়ে থাকবেন। চলতি সফরকালে একাধিক কর্মসূচিতে তাঁর সশরীরে উপস্থিতি এবং সাংগঠনিক নেতৃত্ব আমাদের সকলকে নতুন করে অনুপ্রাণিত করেছে বলে এদিন এক বিবৃতিতে জানিয়েছেন ড. শঙ্কর ঘোষ । এদিন বাগডোগরা বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে সাদর অভ্যর্থনা জানান এই রাজ্যের পর্যটন তথা পরিষদীয় মন্ত্রী শ্রএ ঘোষ। এবং পরবর্তী গন্তব্যের উদ্দেশেই যাত্রার আগে শুভেচ্ছা জানিয়ে বিদায় জানানো হয়েছে। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও দিক নির্দেশনা আগামী দিনেও আমাদের পথ চলার পাথেয় হয়ে থাকবে।
দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মময় জীবনের সাফল্য কামনা করি। সোশ্যাল মিডিয়া মারফৎ এই বিষয়ে ট্যুইট করেছেন মন্ত্রী।








