বরাবাঁকিতে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মা ও ছেলের

বরাবাঁকি, ১৭ নভেম্বর : উত্তর প্রদেশের বরাবাঁকিতে ঘটলো এক পথ দুর্ঘটনা।  দুর্ঘটনাটি ঘটেছে সোমবার, হায়দারগড়-বারাবাঁকি রোডের কোঠি থানার অন্তর্গত ভানমউ চৌরাস্তার কাছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মা ও ছেলের । দুর্ঘটনার পর  থেকে পলাতক গাড়ির চালক । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সর্বেশ কুমার বর্মা (৩৭) তার মা শর্মা দেবী বর্মা (৬০)-।  দুজনেই জৈদপুর থানার অন্তর্গত পারাদিপুরের বাসিন্দা।

এদিন এক পুলিশ আধিকারিক জানান, সর্বেশ কুমার বর্মা ও তার মা শর্মা দেবী বর্মা বাইকে করে  অবসানেশ্বর মহাদেব মন্দিরে যাচ্ছিল। সেসময়  ভানমউ চৌরাস্তার কাছে একটি বেপরোয়া গতির  গাড়ি তাদের বাইকটিতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইক সহ মা ও ছেলে রাস্তায় ছিটকে পড়ে যায় এবং গাড়িটি তাদের পিষে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । গাড়িটির খোঁজ পেতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরাগুলির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Recent Posts