যোধপুর-জয়পুর জাতীয় সড়কে সেনাবাহিনীর কনভয়ে থাকা মালবাহী গাড়িতে আচমকা আগুন

যোধপুর, ১৭ নভেম্বর : রাজস্থানের যোধপুর-জয়পুর ২৫ নম্বর জাতীয় সড়কে  যোধপুরগামী সেনাবাহিনীর কনভয়ে থাকা একটি মালবাহী গাড়ির পেছনের অংশে হঠাৎ আগুন লাগে । ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে , কাপড়দা থানার অন্তর্গত বিষ্ণু ধানির কাছে। এই ঘটনার পর ঘটনাস্থলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কনভয়টি হাইওয়ে দিয়ে যাচ্ছিল। সেই সময় কনভয়ে থাকা একটি মালবাহী গাড়ির পেছনের অংশ থেকে আগুনের শিখা বেরোতে দেখা যায়। আগুন লাগার সাথে সাথেই সেনা জওয়ানরা ঘটনাস্থলে তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে দমকলের ইঞ্জিন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার জেরে হাইওয়েতে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Recent Posts