উত্তরাখণ্ডে গভীর খাদে পড়ল বাস; মৃত্যু ৬ জনের, আহত অনেকে

তেহরি গাড়োয়াল, ১৭ নভেম্বর : উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলার গুলার বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায় ১০০ মিটার গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। দুর্ঘটনার সময়ে বস্তিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে গুলার বাজারের কাছে একটি সেতুর নিচে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে বিয়াসি ও ঢালওয়ালা এসডিআরএফ ইউনিটের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তেহরি জেলার জেলাশাসক নিতিকা খান্ডেলওয়াল এবং এসএসপি শ্বেতা চৌবে ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলেন, যার মধ্যে প্রায় ২০ জন আহতকে উদ্ধার করা হয়েছে। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এই দুর্ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছেন।
Recent Posts