কলকাতা, ১৯ নভেম্বর : আসানসোল ডিভিশনের পাণ্ডবেশ্বর স্টেশনের কাছে একটি রেলগেট স্থায়ী ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতেই এদিন তা জানানো হয়েছে। আগামী ২৮ নভেম্বর শনিবার থেকেই পাণ্ডবেশ্বর-সামলা/খোট্টাডিহি সাইডিং লাইনের উপর থাকা ওই রেলগেট দিয়ে সাধারণ যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এদিন পূর্ব রেলের তরফে ওই বিজ্ঞপ্তি অনুসারেই – , রেলগেট বন্ধ হওয়ার পর থেকে ওই পথে যাতায়াতকারী যানবাহনকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। যান চলাচল কাছের রোড ওভারব্রিজ (আরওবি) দিয়ে ঘোরানো হবে। রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বরের মধ্যে জাতীয় সড়ক ৬০ (এনএইচ ৬০) থেকে ওই ওভারব্রিজে ওঠার সংযোগকারী রাস্তা রয়েছে। সেই কারণে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের আগাম সতর্ক করে দিয়েছে রেল কর্তৃপক্ষ।








