দোহা, ২৩ নভেম্বর :চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে লড়াই করেও হেরে গেল ভারতের ‘এ’ দল। অধিনায়ক তিলক বর্মার দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও ৪৮ রানে হেরেছে তারা। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান শাহীনস।
দোহায় রবিবার প্রথমে ব্যাটিং করে ৩১৩ রানে অলআউট হয় পাকিস্তান শাহীনস। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন হাসান নাওয়াজ। মাজ সাদাকাত করেছেন ৫৯ রান। শেষ দিকে ফারহান ইউসুফ করেন ৫৯ রান।
জবাবে শুরুতেই মাত্র ২৬ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে। এরপর অভিষেক শর্মা ও তিলক বর্মা ৬৭ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। অভিষেক করেন ৭০ রান।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারি








